BD Highlights
আবহাওয়া

দুপুরের আগেই ঝড়, কোন ৪ জেলায় সবচেয়ে বেশি ঝুঁকি

দুপুরের আগেই ঝড়, কোন ৪ জেলায় সবচেয়ে বেশি ঝুঁকি
দেশের চার জেলায় দুপুরের মধ্যেই ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি, তাই নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। রবিবার (২৪ মে) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে জানানো হয়েছে, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার কিছু স্থানে দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আকস্মিক দমকা হাওয়া ও বজ্রপাতের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন