BD Highlights
আবহাওয়া

দেশের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রাও

মাঘ মাস শেষ হতে বাকি মাত্র তিন দিন। স্বাভাবিক নিয়মে এ সময় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে। সোমবার আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবার ও বুধবার দেশের বেশির ভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। একই সময়ে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। আগামী কয়েক দিন শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে শুক্রবার বা এর পর থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, "আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকবে। তবে শুক্রবার বা এরপর থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।" তিনি আরও জানান, "বুধবার রংপুর ও সিলেটের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা তেমন উল্লেখযোগ্য কিছু নয়।" সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন