BD Highlights
আবহাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন এলাকায় আজ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বুধবার সকালে প্রকাশিত পূর্বাভাসে জানিয়েছে, আজ থেকে আগামী ২-৩ দিন দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বলয়ের সক্রিয়তা নির্ধারিত সময়ের চেয়েও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পাহাড়ি অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি এবং নিচু ও বন্যাপ্রবণ এলাকায় সাময়িক বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন