BD Highlights
আবহাওয়া

দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের সব বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা বাড়তে পারে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন