আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৯টায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বেলা গড়িয়ে সকাল ১০টা বাজলেও দেখা মেলেনি সূর্যের। তবে অব্যাহত রয়েছে পাহাড়ি হিম বাতাস। এদিকে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শীত থাকলেও কুয়াশার পরিমাণ কিছুটা কমেছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, ৩১ জানুয়ারি ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী- বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর দেশের অন্য এলাকায় মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া স্বাভাবিক থাকবে। এ মৌসুমে বর্তমান শৈত্য প্রবাহ কেটে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। এরই মধ্যে অনেক এলাকায় শৈত্য প্রবাহ কেটে গেছে। যেহেতু তেঁতুলিয়া পঞ্চগড় শীত প্রবণ এলাকা, তাই এ জেলায় শৈত্য প্রবাহ কাটতে আরও দুই-তিনদিন লাগতে পারে। আর রাতের তাপমাত্রা এক-দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।