ধেয়ে আসছে বৃষ্টিবলয়, ২৪ মার্চ পর্যন্ত থাকবে সক্রিয়
ধেয়ে আসছে বৃষ্টিবলয়, ২৪ মার্চ পর্যন্ত থাকবে সক্রিয়
BD HIGHLIGHTS
দেশের দিকে ধেয়ে আসছে একটি বৃষ্টিবলয়, যা বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সৃষ্টি করতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের পূর্বাভাসে জানায়, এই বৃষ্টিবলয় আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর থেকে ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে। বিডব্লিউওটি জানায়, এটি একটি বিচ্ছিন্ন বৃষ্টিবলয় হবে, যার ফলে পরিষ্কার আকাশে হঠাৎ মেঘ জমে, দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর ৫ থেকে ১০ মিনিট বজ্রপাত সহ বৃষ্টি হবে এবং পরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। এসময় দেশের ৪০-৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তবে কিছু স্থানেই আকস্মিকভাবে ভারী বৃষ্টি হতে পারে। গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, তবে কিছু অঞ্চলে ৫০ মিলিমিটার বা এর বেশি বৃষ্টিও হতে পারে। বিডব্লিউওটি আরও জানায়, বৃষ্টিবলয়ে সিলেট বিভাগের কিছু অংশে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে চট্টগ্রাম ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টিবলয়টি পশ্চিমবঙ্গ তথা কলকাতা অঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।