রাজশাহীতে টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি
হিমালয় ছুঁয়ে আসা উত্তরী হাওয়ায় কাঁপছে রাজশাহী। গত দুই দিন ধরে জেলায় মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন বুধবারও ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
গেল তিন-চার দিন ধরে রাজশাহীতে সূর্যের দেখা নেই। শীতের কনকনে বাতাসে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যারা কাজের প্রয়োজনে বের হচ্ছেন শীতের পোশাক পরেও স্বস্তি মিলছে না।
এ বিষয়ে স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, টানা দুদিন ধরে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ। আরও কয়েকদিন শীতের এই তীব্রতা থাকতে পারে।
এদিকে, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও বৃদ্ধের সংখ্যা। হঠাৎ করেই হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।