BD Highlights
আবহাওয়া

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

আজ রবিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি বিভাগের এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (১৭ ডিসেম্বর) এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপমাত্রা কমায় নগরীর দোকানগুলোতে বিক্রি বেড়েছে শীতের পোশাকের। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, রাজশাহীতে গত দুইদিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে বিরাজ করছিল। গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা বেশি কমলে শীত বেশি অনুভূত হয়। ধারণা করা হচ্ছে এখন তাপমাত্রা কমার দিকে যাবে। তবে গত বৃহস্পতিবারের পরে আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি রাজশাহীতে। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন