শনিবারও ১৯ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা এবং যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া– এই তিনটিতেও মৃদু শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অফিস বলছে, সামান্য ওঠানামা থাকলেও শৈত্যপ্রবাহ পুরোপুরি কাটছে না। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দুই জায়গায়– পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা সামান্য বেড়েছে, কিন্তু শীত কমেনি। শুক্রবার পর্যন্ত মাঝারি শৈত্যপ্রবাহ ছিল, গতকাল সেটি পরিণত হয়েছে মৃদুতে। পেছনের কয়েক দিনের হিসাব বলছে, শীতের তীব্রতা এক দিন বাড়ছে, পরের দিন কিছুটা কমছে, আবার পরদিন নেমে যাচ্ছে আগের অবস্থায়। বৃহস্পতিবার ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বইছিল, শুক্রবার তা কমে ২০ জেলায় দাঁড়ায়। আর গতকাল ছিল ১৯ জেলায়। তবে এর মধ্যেই নওগাঁর বদলগাছীতে তাপমাত্রা নেমেছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, আজ রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও শৈত্যপ্রবাহ পুরোপুরি কাটবে না। আগামীকাল সোমবার থেকে আবার কমতে পারে তাপমাত্রা। স্থায়ীভাবে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে ২০ জানুয়ারির পর। তেঁতুলিয়া-চুয়াডাঙ্গায় পরপর দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়া নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, উত্তর দিক থেকে নামা শুষ্ক ও ঠান্ডা বায়ুর প্রবাহ এখনও অটুট। ফলে অনুভূত তাপমাত্রা অনেকটাই নিচে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।