BD Highlights
আবহাওয়া

২৮ জেলায় শৈত্যপ্রবাহ

২৮ জেলায় শৈত্যপ্রবাহ

দেশের সর্ব উত্তরের দুই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে জেলা দু'টির তাপমাত্রার পারদ নামল ৫ ডিগ্রির ঘরে। রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা এই মৌসুমে দেশের এই দুটি জেলারই সর্বনিম্ন। এ ছাড়া আজ দেশের দুই বিভাগসহ ২৮টি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে বলে সকাল সাড়ে ৮টায় জানায় আবহাওয়া অধিদপ্তর। আজ রাজধানীতেও গতকালের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ তাপমাত্রা কম হলেও আগামীকাল থেকে তা বাড়তে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের মোট জেলার সংখ্যা ১৬। এর বাইরে আরও ১২ জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে। জেলাগুলো হলো গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, কুমিল্লা ও পটুয়াখালী। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন