তৃতীয়বারের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড সভা বাংলাদেশে বসতে যাচ্ছে। এবার দশ বছর পর আইসিসি বোর্ড সভা হবে রাজধানী ঢাকায়। ঢাকায় পরবর্তী বোর্ড সভা বসবে সেই খবর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে এ-ও জানিয়েছেন, পরবর্তী আইসিসি সভাপতি নির্বাচনও হতে পারে এই সভায়। নাজমুল হাসান বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’ বৈঠকটি বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা জানিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যে-ই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।