অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ
আসন্ন অক্টোবর মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি সাদা বলের সিরিজ খেলতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এর মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সিরিজটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত থাকতে পারে এবং ম্যাচগুলো দুবাইয়ে অক্টোবরের প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কারণ অক্টোবরের দ্বিতীয়ার্ধে উভয় দলেরই ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে—বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ আর আফগানিস্তান সফর করবে জিম্বাবুয়ে। উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ অ্যাওয়ে সিরিজ খেলার কথা থাকলেও, খেলোয়াড়দের ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে সেটি স্থগিত করেছিল বিসিবি। সে সিরিজে ছিল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি। পরবর্তীতে আফগানিস্তান বোর্ড জুলাই-আগস্টে ভারতের গ্রেটার নয়ডায় সিরিজ আয়োজনের প্রস্তাব দিলেও, বিসিবি মনে করে ওই সময় ভারতের আবহাওয়া আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য অনুকূল নয়। বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করে ক্রিকবাজকে বলেন,'আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সম্ভাব্য সিরিজ নিয়ে, যা স্থগিত হওয়া ২০২৩ সালের সিরিজের অংশ। দুইটি টেস্ট ম্যাচ পরবর্তীতে সুবিধামতো সময়ে আয়োজন করা হবে।' তিনি আরও জানান, ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি, তবে সব কিছু ঠিকঠাক থাকলে সিরিজটি এই বছরের অক্টোবরেই অনুষ্ঠিত হতে পারে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সৈয়দ নাসীম সাদাতও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, যদিও এ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।