দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে আছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, লাল-সবুজের জার্সিতে ফিরতে পারেন টাইগার এই ওপেনার। সেই গুঞ্জন নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। তবে জাতীয় দলে ফেরাটা আপাতত নিশ্চিত না হলেও ক্রিকেটে ঠিকই ফিরছেন তামিম। আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে। আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত চলবে ৬০ বল অর্থাৎ দশ ওভারের এই টুর্নামেন্ট। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই ইভেন্টে থাকছে ৬ দল। সেখানে খেলতে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন তামিম। টুর্নামেন্টটির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তামিমের একটি ভিডিও বার্তাও দেওয়া হয়েছে। এতে তামিম জানান, আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি। আশা করি সবার সাথে দেখা হবে, বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের সাথে। টুর্নামেন্টটির অংশ হতে তর সইছে না। দেখা হচ্ছে শিগগিরই। তামিম ছাড়াও আমেরিকার এই লিগ ক্রিকেটে দেখা যাবে সাকিব আল হাসানকেও। টাইগার অলরাউন্ডারের সঙ্গে চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশি দুই ক্রিকেটার ছাড়াও মোহাম্মদ কাইফ, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, জেসন রয়, শহীদ আফ্রিদির মতো তারকারাও অংশ নিচ্ছেন টুর্নামেন্টটিতে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
SnQUCLKoseZkAtVO
ftwGJHdTCiIKmOA