দীর্ঘ অপেক্ষার পর দল পেয়েছেন রিশাদ হোসেন। বিপিএলের ড্রাফটের তৃতীয় সেটে ২২ বছর বয়সী এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে জাতীয় দলে নিয়মিত সদস্য রিশাদ হোসেন। প্লেয়ার্স ড্রাফটে দেশি ‘এ’ ক্যাটাগরিতে থাকা ১২ জনের মধ্যে ১১ জনই দল পেয়েছেন শুরুর দিকে। তবে তার অপেক্ষা ফুরিয়েছে তৃতীয় সেটে গিয়ে। বিপিএলের সর্বশেষ আসরে এই লেগ স্পিনার ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। তবে দলে থাকলেও খুব একটা খেলার সুযোগ পাননি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিংয়ে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছিলেন রিশাদ। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তিনি ডাক পেতে শুরু করেছেন। সামনে সুযোগ রয়েছে বিগ ব্যাশের দর হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার। যদিও ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে নামের প্রতি সুবিচার করতে পারেননি রিশাদ। কেবল দ্বিতীয় ম্যাচে পেয়েছিলেন ৩ উইকেট, যদিও খরচ করেছেন ৫৫ রান। এ ছাড়া বাকি দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পাশাপাশি বেশ রান দিয়েছেন। এর মধ্যে শেষ টি-টোয়েন্টিতে তার এক ওভারে ৫টি ছক্কা হাঁকান সঞ্জু স্যামসন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।