বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দুর্দান্ত এক ইনিংস খেললেন কালাম সিদ্দিকি অলিন। তার সেঞ্চুরির ওপর ভর করে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে নির্ধারিত ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৬৫ রান। জবাবে ৪৬ ওভার শেষে আলো স্বল্পতার কারণে খেলা থেমে যায়। তখন ডিএলএস হিসাব অনুযায়ী ৫ রানের জয় পায় বাংলাদেশ। রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ১৫ রানের মাথায় দুই ওপেনার আজিজুল হাকিম তামিম ও জাওয়াফ আবরার সাজঘরে ফেরেন। তামিম কোনো রান না করেই আউট হন, আর আবরার ৭ বলে ১০ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ওয়াহিদুল্লাহ জাদরানের বলে। তৃতীয় উইকেটে রিফাত বেগের (২৬) সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে দলের হাল ধরেন অলিন। তবে ইনিংস বড় করতে না পারলে সেই জুটিও ভাঙে। এরপর চতুর্থ উইকেটে রিজান হোসেনকে সঙ্গে নিয়ে ১৩৯ রানের দুর্দান্ত জুটি গড়ে ম্যাচ ঘুরিয়ে দেন অলিন। অলিন ১১৯ বল মোকাবিলায় ১১ চার মেরে খেলেন ১০১ রানের দৃষ্টিনন্দন সেঞ্চুরি ইনিংস। তার বিদায়ের পর রিজান অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৯৬ বলে ৩ ছক্কা ও ২ চারে ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরার দৌড়ে ছিলেন তিনিও। এর আগে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের ইনিংসে উজাইরুল্লাহ নিয়াজাই একাই লড়াই করেছেন। ইনিংসের শুরুতে কয়েকটি ছোট জুটি গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি অন্যরা। উজাইরুল্লাহ ১৩৭ বলে ১৬ চার ও ১ ছক্কায় খেলেন অপরাজিত ১৪০ রানের দুর্দান্ত ইনিংস। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন ইমন, ১০ ওভারে ৫৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। রিজান হোসেন পেয়েছেন ২টি উইকেট। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।