BD Highlights
ক্রিকেট

অস্ট্রেলিয়ান ব্যাটার ও পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের প্রায় দুই তৃতীয়াংশ ম্যাচ শেষ। অর্ধেক ম্যাচ খেলে ফেলেছে খুলনা টাইগার্সও। দুই জয় চার হারে পয়েন্ট টেবিলে পাঁচে থাকা খুলনা স্কোয়াডের শক্তি বাড়াতে দুই নতুন বিদেশিকে দলে টেনেছে। দুই নতুন বিদেশি হলেন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রোস এবং আরেকজন পাকিস্তানের আমির জামাল । রোস বিপিএলের সবশেষ আসরে ছিলেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে। এতদিন ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ নিয়ে। আর আমির জামাল পাকিস্তান জাতীয় দলের নিয়মিত মুখ। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সুনাম আছে তার। দুজনই ইতোমধ্যে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবারের বিপিএলে খুলনা দলে তেমন বড় কোনো বিদেশি ক্রিকেটার নেই। সেই অভাব পূরণে নতুন দুই বিদেশিকে দলে টানল দলটি। যদিও এর আগে ইংল্যান্ডের ডমিনিক সিবলিকে দলে ভিড়িয়েছিল দলটি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন