আইএলটি–টোয়েন্টির চতুর্থ আসরে দল পেলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। অলরাউন্ডার সাকিব খেলবেন এমআই এমিরেটসের হয়ে, আর পেসার তাসকিন নামবেন শারজাহ ওয়ারিয়র্সের জার্সিতে। আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে আইএলটি–টোয়েন্টি চতুর্থ আসর। তার আগে সংযুক্ত আরব আমিরাতে চলছে টুর্নামেন্টের মেগা নিলাম। সেখানেই দল পেয়েছেন সাকিব ও তাসকিন। নিলামের শুরুতে দুজনের প্রতিই তেমন আগ্রহ দেখা যায়নি। তবে শেষ দিকে গিয়ে দুজনকেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সাকিবকে তার ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে কিনেছে এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে টানতে ৮০ হাজার মার্কিন ডলার খরচ করেছে শারজাহ ওয়ারিয়র্স।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।