আগামী আইপিএলের মেগা নিলামের অংশ হতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১৩ ক্রিকেটার। সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর হবে নিলাম। আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোট এক হাজার ৫৭৪ ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার এক হাজার ১৬৫ জন, বিদেশি ৪০৯ জন। প্রাথমিক তালিকায় থাকা কারও নাম এখনও প্রকাশ করা হয়নি। নাম নিবন্ধন করা সবাইকে নিলামে রাখা হবে না। ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার কথা জেনে পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারের স্কোয়াড গড়তে পারবে। এর মধ্যে গত আসর থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে ৪৬ ক্রিকেটার। অর্থাৎ নিলাম থেকে দল পাবেন কেবল ২০৪ জন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯১ জন নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়ার ৭৬ জন। এছাড়া ইংল্যান্ডের আছেন ৫২ জন, নিউ জিল্যান্ডের ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ২৯ জন করে। এমনকি নেদারল্যান্ডসের ১২, যুক্তরাষ্ট্রের ১০, কানাডার ৪, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি থেকে ১ জন করে ক্রিকেটার আছেন তালিকায়। টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের নিলাম হবে ভারতের বাইরে। গত আসরের নিলাম হয়েছিল দুবাইয়ে। এবার ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল গত ৩১ অক্টোবর। সর্বোচ্চ ২৩ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটসম্যান হাইনরিখ ক্লসেনকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি রুপিতে ভিরাট কোহলিকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নিকোলাস পুরানকে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কলকাতা নাইট রাইডার্সের গতবারের শিরোপা জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারসহ, রিশাভ পান্ত, লোকেশ রাহুল, ইশান কিষান, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, ফাফ দু প্লেসি, জস বাটলার, মিচেল স্টার্ক, ডেভিড মিলারের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা উঠতে পারেন নিলামে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।