আইপিএলের নতুন আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হবে আজ। যেখানে চূড়ান্ত তালিকায় নাম আছে বাংলাদেশের তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। কিন্তু তাসকিন ও শরিফুলের নাম সরিয়ে নিয়েছে বিসিবি। বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়েছে তারা। তবে বিশেষ বিবেচনায় থাকছে মুস্তাফিজের নাম। বিসিবি জানিয়েছে, ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজ। নিলামে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। যা সর্বোচ্চ ক্যাটাগরি। গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার। তবে এবার তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। তাই দল পেতে নিলামে নাম লেখাতে হয় মুস্তাফিজকে। নিলামে তাসকিনের ভিত্তিমূল্য রাখা হয়েছে ৭৫ লাখ রুপি, আর শরিফুলের ৫০ লাখ রুপি। মার্চের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সাদা পোশাকে এই দুই পেসার দলের নিয়মিত সদস্য। মুস্তাফিজ টেস্ট খেলেন না ২০২২ সাল থেকে। তাই বিসিবির লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও নেই তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।