আইসিসির মাসসেরায় প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার নাহিদা
আইসিসির মাসসেরায় প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার নাহিদা
BD HIGHLIGHTS
মনোনয়ন পেয়েছিলেন গত মাসেও কিন্তু সেবার জিততে পারেননি। তবে এবার ঠিকই জিতে নিলেন পুরস্কার। নভেম্বর মাসে আইসিসি সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স দিয়ে পুরস্কারটি নিজের করে নিলেন বাঁহাতি এই স্পিনার। শুধু তা-ই নয়, এই পুরস্কার জেতা বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার তিনি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে নাহিদা ৩০ রানে নেন ৩ উইকেট। শেষটিতে ২৬ রান দিয়ে নেন সমান উইকেট। মাঝখানে দ্বিতীয় ম্যাচ যখন সুপার ওভারে গড়ায়, তখন সেই ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট। জেতান দলকে। পুরস্কার জিতে নাহিদা বলেন, ‘এ মুহূর্তটা মনে রাখার মতো। ক্রিকেট বিশেষজ্ঞ বিশিষ্ট প্যানেলের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়াটা বেশ বড় ব্যাপার এবং আইসিসি মাসসেরা নারী ক্রিকেটার পুরস্কার জেতাটা আমার প্রেরণার উৎস হয়ে থাকবে। সাম্প্রতিক সময়ে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি এবং দল হিসেবে যে সাফল্যের স্বাদ আমরা পেয়েছি তাতে অবদান রাখতে পেরে আমি খুবই খুশি। আমার ওপর সবসময় আস্থা রাখার জন্য অবশ্যই কোচ, অধিনায়ক ও সতীর্থদের ধন্যবাদ দেওয়া উচিত। এটাই আমাকে মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে নিজের সহজাত খেলাটা খেলতে ও চাপের মুহূর্তে পারফর্ম করার সুযোগ করে দিয়েছে।’ পুরস্কার জেতার লড়াইয়ে নাহিদার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক বাংলাদেশি ফারজানা হক পিংকি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ১১০ রান করেন তিনি। শেষ ম্যাচে ৬২ রানের দারুণ ইনিংস খেলে জেতান দলকে। দ্বিতীয় ম্যাচে করেন ৪০ রান। পাকিস্তান সিরিজ না জিতলেও বোলিংয়ে দুর্দান্ত ছিলেন দলটির সাদিয়া ইকবাল। প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নেন ২ উইকেট। তিন ম্যাচে ১২.৫০ গড় ও ওভারপ্রতি ২.৫৮ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। ফারজানার মতো তিনিও প্রথমবার মাসসেরার মনোনয়ন পেলেও হেরে যান নাহিদার কাছে। এদিকে, মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন ট্র্যাভিস হেড। বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করেন বাঁহাতি এই ওপেনার। এমনকি সেমিফাইনালেও অলরাউন্ডার পারফরম্যান্সে হয়েছেন ম্যাচ-সেরা। তাই সেই তুলনায় পিছিয়ে ছিলেন তার দুই প্রতিদ্বন্দ্বী গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ শামি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।