চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল। তিন ওয়ানডে এবং তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের জন্য মঙ্গলবার সময়সূচি ঘোষণা করেছে বিসিবি। আগামী ১৩ আগস্ট ঢাকায় পা দেয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ এবং ২০ আগস্ট সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মিরপুরে মুখোমুখি হবে দুই দল। দুই ওয়ানডে শেষে চট্টগ্রামে চলে যাবে দুই দল। ২৩ আগস্ট চট্টগ্রামে মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে। আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতএরপর সেখানেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ আগস্ট প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এরপর সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে ২৯ আগস্ট এবং ৩১ আগস্ট মিরপুরে মাঠে গড়াবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি। সিরিজ শেষে ১ সেপ্টেম্বর দেশে ফিরে যাবে ভারতীয় দল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।