BD Highlights
ক্রিকেট

আজ প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন ক্রিকেটাররা

আজ প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন ক্রিকেটাররা

পাকিস্তানকে ধবলধোলাই করার পর মাঠেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পুরো দলকে অভিনন্দনে সিক্ত করার পাশাপাশি ক্রিকেটারদের শুভেচ্ছা ও ভালবাসায়ও সিক্ত করেন তিনি। তখনই তিনি টিম বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটারের সাথে ব্যক্তিগত পর্যায়ে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেন। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাত করবেন নাজমুল হোসেন শান্তর দল। জাতীয় দলের ম্যানেজার রাবিদ ইমাম বুধবার রাতে সংবাদমাধ্যমকে জানান, ‘বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শেরে বাংলায় রুটিন প্র্যাকটিস হবে বাংলাদেশ টেস্ট দলের। সেখান থেকে বেলা ১টায় টিম চলে যাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন