বিশ্বকাপের মূল মঞ্চের প্রস্তুতিমূলক হিসেবে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় হিউস্টনের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্স মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজের শেষ দুটি ম্যাচ ২৩ ও ২৫ মে। দু'দলই একে অপরের কাছে নতুন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কেউ কারও মুখোমুখি হয়নি আগে। অচেনা দুদল মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঝালিয়ে নিচ্ছে নিজেদের। বাংলাদেশের লক্ষ্য বিশ্বকাপের আগে নিজেদের ঘাটতিগুলো পূরণ করা। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতলেও আশানুরূপ প্রস্তুতি হয়নি। শেষ ম্যাচে তো জিম্বাবুয়ের কাছে বাজেভাবে হেরেই বসে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, দেশের ভুলত্রুটি শুধরে ভালো প্রস্তুতি নেওয়ার প্রত্যাশা। সেখানে গিয়ে নিজেদের ভালো মতো প্রস্তুত করছেন শান্ত-সাকিবরা। বাংলাদেশের লড়াইটা মূলত নিজেদের সঙ্গেই। কারণ, এখানে খেলবে বাংলাদেশের বিশ্বকাপের দলটাই। যদিও, প্রতিপক্ষ শিবিরে দুজন আছেন, যারা লাল-সবুজ বাহিনীকে চেনেন। যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল একটা সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। দায়িত্বে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলেরও। তার অভিজ্ঞতা কাজে দেবে স্বাগতিক যুক্তরাষ্টের। আরেকজন আছেন, তিনি কোরে অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার বর্তমানে খেলছেন মার্কিনিদের হয়ে। বাংলাদেশকে তিনি চেনেন বেশ ভালোভাবে। সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এক্স ফ্যাক্টর ল ও অ্যান্ডারসনই। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।