ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিশ্চিত করেছে, আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজ আগামী ২, ৩ ও ৫ অক্টোবর এবং ওয়ানডে সিরিজ ৮, ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান বলেন, বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত। এই সিরিজ আমাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করবে এবং দর্শকদের জন্য নিরপেক্ষ ভেন্যুতে রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিজ। বিশেষ করে এশিয়া কাপের পরপরই এই আয়োজন আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করবে। এজন্য আফগান বোর্ডকে ধন্যবাদ জানাই। উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ফলে এক মাসের ব্যবধানে দুই টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হবে দল দুটি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।