BD Highlights
ক্রিকেট

আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আফ্রিকা জয় করে আজ দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় যুবারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে আফ্রিকা সফর শুরু করেছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় আজিজুল হাকিমের দল। দেশে ফেরার পর বাংলাদেশ যুব দলকে স্বাগত জানান বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বে ৬ ম্যাচ খেলে ৫টিতে জয় ও ১টিতে পরাজিত হয় বাংলাদেশ। একমাত্র হারটি ছিল দক্ষিণ আফ্রিকার কাছে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ। আগামী বছর বিশ্বকাপকে সামনে রেখে এবারের আফ্রিকা সফর বাড়তি অনুপ্রেরণা দিবে বাংলাদেশের যুবাদের।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন