আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দল। একটি তিন দিনের ম্যাচ এবং চারটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা। রাজশাহী এবং ঢাকায় আয়োজিত হবে সিরিজের ম্যাচগুলো। সিরিজের জন্য মঙ্গলবার (১৫ অক্টোবর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, সফরকারীরা ঢাকায় পৌঁছে ওই দিনই রাজশাহীতে চলে যাবেন। সেখানে আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে একটি তিন দিনের ম্যাচ। পরে ২৫ এবং ২৭ অক্টোবর একই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। এরপর ৩০ অক্টোবর মিরপুরে তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল। সবশেষ ১ নভেম্বর চতুর্থ ওয়ানডে দিয়ে শেষ হবে সিরিজ। তিন দিনের ম্যাচ সকাল সাড়ে ৯টায় এবং ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে সকাল ৯টায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাজাহারুল ইসলাম, মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (শেষ দুই ম্যাচের অধিনায়ক), মোহাম্মদ সামিউন বাশার রাতুল, কালাম সিদ্দিকী অ্যালেন (তিন দিনের ম্যাচ এবং প্রথম দুই ওয়ানডে অধিনায়ক), ফারিদ হোসাইন ফয়সাল, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রাফিউজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, মোহাম্মদ আল-ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ রিজান হোসেন। স্ট্যান্ডবাই: দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়া আল আমিন, শাহরিয়াল আজমির।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।