হঠাৎ জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। এরপর অবসর ভেঙে ফিরছিলেন জাতীয় দলে। গত বছরের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাবেক এই অধিনায়ক। তবে আবারও তাকে জাতীয় দলে দেখতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ। বুধবার বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় সর্ব সম্মতিক্রমে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পরপরই মিরপুর স্টেডিয়ামে দুপুরে সংবাদ সম্মেলনে আসেন তিনি। এ সময় তামিমকে নিয়ে নতুন বিসিবি প্রধান বলেন, ‘এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কী চিন্তা করছে, প্রথম তার সঙ্গে কথা বলা দরকার। এদিক-সেদিক না ঘুরিয়ে। তামিম খুব বিচক্ষণ ছেলে। আমার মনে হয়, সে বাংলাদেশের ইতিহাসের সেরাদের একজন।’ তামিমকে আরও ২-৩ বছর খেলতে দেখতে চান উল্লেখ করে ফারুক আহমেদ বলেন, ‘আপনি যদি আমাকে বলেন, আমি দেখতে চাই তামিম আরও ২-৩ বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। ওর ফিটনেস, দলে আসতে হলে কী করতে হবে- সেই বিষয়গুলো আছে। সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই, সে আরও ২-৩ বছর ক্রিকেট খেলুক।’ তামিম ওয়ানডে সংস্করণের ভাবনায় আছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কোন সংস্করণে খেলবে? আমার মনে হয়, ৫০ ওভার ওর জন্য উপযুক্ত হবে। দীর্ঘ সংস্করণে খেলতে পারলে সবচেয়ে ভালো হতো ওর অভিজ্ঞতার কারণে। কিন্তু এটার যে কষ্ট, হয়তো ওর শরীর নিতে পারবে না। আমি জানি না। এটা তামিমই বলতে পারবে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।