আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন দেশের সাবেক অধিনায়ক ও ব্যাটার মোহাম্মদ আশরাফুল। বিসিবি সূত্রে জানা গেছে, দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজে লাল-সবুজ শিবিরের ব্যাটিং বিভাগে নেতৃত্ব দেবেন তিনি। আশরাফুল এর আগে বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচ এবং মূলত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এনসিএল টি-২০ টুর্নামেন্টে বরিশাল দলের হেড কোচ ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে জাতীয় দলের কোচিং স্টাফে আশরাফুলের যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছিল। সে সময় তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিসিবির সঙ্গে তার আলোচনার প্রক্রিয়া চলছে এবং তিনি কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন। বর্তমানে বাংলাদেশ দলে স্থায়ী ব্যাটিং কোচের পদ শূন্য। সহকারী সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন অস্থায়ীভাবে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করলেও সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং ব্যর্থতায় তার ভূমিকা নিয়ে সমালোচনা উঠেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি জানিয়েছেন, তিন ফরম্যাটে ব্যাটিংয়ের ধরন আলাদা হওয়ায় দলের জন্য বিশেষায়িত ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ শুরু হবে ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর মিরপুরে, আর ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।