২০২৬ যুব বিশ্বকাপের প্রস্তুতি ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার ইংল্যান্ডে যাচ্ছে তারা। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর। আর সেই সিরিজের জন্য শুক্রবার আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। যুবাদের সাম্প্রতিক সিরিজগুলোতেও অধিনায়কত্ব করেছেন অলরাউন্ডার আজিজুল হাকিম। সম্প্রতি তার নেতৃত্বে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই দলের বেশির ভাগ সদস্যই আছেন ইংল্যান্ড সফরের দলে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরিজটি খেলতে ৩১ আগস্ট লন্ডনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছে পরদিন লাফবোরোয় অনুশীলন করবেন ক্রিকেটাররা। ৩ সেপ্টেম্বর সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ যুবাদের। ৫ সেপ্টেম্বর লাফবোরোতেই শুরু হবে সিরিজ। একই ভেন্যুতে ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে। ব্রিস্টলে ১০ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে। আর বেকেনহামে সিরিজের শেষ দুই ম্যাচ ১২ ও ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম (অধিনায়ক), সামিউন বশির, দেবাশীষ সরকার, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকি, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম ও ফারহান শাহরিয়ার। স্ট্যান্ডবাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ, শাহরিয়ার আজমির, রাফি উজ্জামান ও মোহাম্মদ সবুজ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।