BD Highlights
ক্রিকেট

ইনজুরিতে ১০ দিনের জন্য মাঠের বাইরে শরিফুল

ইনজুরিতে ১০ দিনের জন্য মাঠের বাইরে শরিফুল

কুঁচকির চোটে দশ দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন পেসার শরিফুল ইসলাম। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাওয়া এই চোটের কারণে শরিফুল খেলতে পারছেন না দ্বিতীয় টেস্টে। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। শনিবার (৩১ আগস্ট) এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিজিও বায়জিদ ইসলামের বরাত দিয়ে বিসিবি জানায়, শরিফুলের ফিট হয়ে ফিরতে ১০ দিন লাগতে পারে। বিবৃতিতে জানানো হয়, 'প্রথম টেস্টের পর শরিফুল একটি এমআরআই করিয়েছিলেন এবং চোট গ্রেড ওয়ান পর্যায়ে আছে। এই ধরনের ক্ষেত্রে সুস্থ হয়ে ফিরতে প্রায় ১০ দিন সময় লাগে এবং তিনি তার পুনর্বাসন শুরু করেছেন।' দুই ইনিংস মিলিয়ে প্রথম টেস্টে শরিফুল নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতে করেন ২২ রান। সামনে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ থাকায় ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন