BD Highlights
ক্রিকেট

ঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

ঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ হয়েছে গ্রুপ পর্বেই। ফলে জাতীয় দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত রয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তবে খুব দ্রুতই জাতীয় দলের হয়ে মাঠে নামতে হবে তাদের। আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঈদের পর মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসন্ন ঈদুল ফিতরের পর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। স্থগিত টেস্ট সিরিজ এবার অনুষ্ঠিত হবে ২০২৪ সালেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় শুধুমাত্র পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়। স্থগিত থাকা দুই ম্যাচের টেস্ট সিরিজ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন