মিরপুরে গত জুলাইয়ে টি-২০ সিরিজ খেলেছিল বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ জিতেছিল বাংলাদেশ। সিরিজের শুরুর দুই ম্যাচ পাকিস্তান হেরেছিল। হারের পর মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন পাকিস্তানের কোচ মাইক হেসন। এবার অবশ্য উইকেট নিয়ে এখনো তেমন কোনো সমালোচনা করেননি পাকিস্তানের কোচ ও অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। গতকাল অনুশীলনের আগে উইকেট দেখে কোনো আপত্তি করেননি। বরং উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পাবেন বলেন উইকেট হবে ফাস্ট বোলিং সহায়কপাকিস্তান অধিনায়ক, ‘এখন পর্যন্ত মনে হচ্ছে ফাস্ট বোলারদের জন্য একটু সহায়ক হতে পারে। আমি আবারও দেখব, তারপর টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ মিরপুরের উইকেট নিয়ে পাকিস্তানের অধিনায়কের কোনো সমালোচনা নেই। মিরপুরের কিউরেটর টনি হেমিংস উইকেট বানিয়েছেন স্বাগতিক দলের ক্রিকেটারদের সুবিধার্থে। পেসারদের তুলনায় স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন। গত অক্টোবরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের সর্বশেষ ম্যাচটিতে দুই দলই স্পিনারদের দিয়ে বোলিং করিয়েছিলেন। এবারও কি এমনটাই হবে? টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমরা ট্রু উইকেটে খেলব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করেছি, এটা প্রত্যেকটি টিমই করে। হোম অ্যাডভান্টেজ নেয়। বিলম্বেও সব দলই হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। ওয়েস্ট ইন্ডিজ স্পিনে দুর্বল ছিল বলেই আমরা চেষ্টা করেছি। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ট্রু উইকেটে খেলার জন্য। এতে যেন ব্যাটাররা অনেক আত্মবিশ্বাস পায়, অনেক রান করতে পারে। এভাবেই আমরা চেষ্টা করব।’
0 Comments
Your Comment