সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট। এ দিন সিলেটের ইনিংসের ১৫তম ওভারে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন জিশান আলম। ঢাকা বিভাগের অফ স্পিনার আরাফাত সানি জুনিয়রের করা ওভারের শেষ পাঁচ বলেই ছক্কা হাঁকান সিলেটের ওপেনার জিশান। জিশানের ঝোড়ো ব্যাটিংয়ে খেই হারিয়ে ফেলেন আরাফাত। প্রথম তিনটি ছক্কা খাওয়ার পর তো শেষ দুই বলে ফুল টসই করে বসেন তিনি। যার দুটোকেই সীমানাছাড়া করেছেন জিশান। এ দিন ৫২ বলে চারটি চার ও ১০টি ছক্কায় সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান জাহাঙ্গীর আলমের ছেলে জিশান। জিশানের ঝড়ে ৪ উইকেটে ২০৫ রান তুলেছে সিলেট। ১৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে অধিনায়ক মাহফুজুর রাব্বীর ব্যাট থেকে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।