BD Highlights
ক্রিকেট

এপ্রিলের প্লেয়ার অব দ্য মান্থ মিরাজ

এপ্রিলের প্লেয়ার অব দ্য মান্থ মিরাজ
এপ্রিল মাসে প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরা হয়ে দলকে জিতিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। এতে করে পান সিরিজ সেরার পুরস্কার। সেই সুবাদে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্টে দুই ইনিংসে টানা দুটি পাঁচ উইকেট শিকার করে আলো ছড়িয়েছিলেন মিরাজ। দুটি ইনিংসেই বল হাতে ছিলেন অনবদ্য। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত তিন উইকেটে জিতে যায় জিম্বাবুয়ে। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটে-বলে দারুণ করেছেন মিরাজ। দীর্ঘদিন পর পান সেঞ্চুরি। সেই সাথে পরের ইনিংসে নেন পাঁচ উইকেট। সেই ম্যাচটি বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে ম্যাচটি জিতে সিরিজে সমতা আনে। পুরো সিরিজে ১৫ উইকেট ও ১১৬ রান করে এপ্রিলে এক দুর্দান্ত মাস কাটিয়েছেন এই অলরাউন্ডার। বোলিং গড় ১১.৮৬ ও ব্যাটিং গড় ৩৮.৬৬। মিরাজের এই অলরাউন্ড নৈপুণ্যই তাকে মাসসেরার পুরস্কার এনে দিয়েছে। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড পেলেন মেহেদী হাসান মিরাজ। তার আগে এই অ্যাওয়ার্ড পেয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও নারী ক্রিকেটার নাহিদা আক্তার।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন