চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার সঙ্গে সঙ্গে চোটের ধাক্কাও খেল বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালীন গোঁড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। একই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এজন্য এমআরআই করতে হবে সোহান ও শরিফুলের। বর্তমানে পর্যবেক্ষণে আছেন দু’জনে। শনিবার সকালে দলের বাকি সদস্যরা ঢাকায় ফিরলেও সন্ধ্যায় আলাদা ব্যবস্থায় ফিরেন দু’জন। আগামীকাল শনিবার ঢাকায় দু’জনেরই এমআরআই করার কথা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১১তম ওভারে ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সোহান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং এক্স-রে করার পর প্লাস্টার করানো হয় তার। এরপর রাতেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেন সোহান। আঘাতের ধরণ অনুযায়ী ক্রিকেটে ফিরতে কিছুদিন সময় লাগবে সোহানের। অন্ততপক্ষে পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। দুই ওভার বোলিং করার পর হ্যামস্ট্রিংয়ে ইনজুরিতে পড়েন শরিফুল। ইনুজরির পর আর বোলিং করতে পারেননি তিনি। শেষ ম্যাচ ৫ উইকেটে হেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের ২-১ ব্যবধানে হারায় টাইগাররা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।