ডারবানে ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে লজ্জাজনক হার উপহার দিয়েছিল কানাডা। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের অন্যতম বড় অঘটন হিসেবে ধরা হয় ওই ম্যাচটিকে। ক্রিকেট ঐতিহ্যে কানাডার ধারে কাছে নেই প্রতিবেশী যুক্তরাষ্ট্র। অভিবাসীদের নিয়ে গড়া দলটির অধিকাংশ ক্রিকেটারই ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। এমন অভিবাসীদের নিয়ে গড়া দলটি এবার প্রথম টি-২০ বিশ্বকাপ খেলছে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে যুক্তরাষ্ট্র গতকাল অঘটনের জন্ম দিয়েছে। টানা দুটি টি-২০ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে লজ্জাজনক সিরিজ হারে সিক্ত করেছে। ৩ ম্যাচ সিরিজের প্রথমটি নাজমুলরা হেরেছিলেন ৫ উইকেটে। গতকাল ৬ রানে হেরেছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে লজ্জাজনক টি-২০ সিরিজ হার। আইসিসির সহযোগী এই দেশের বিপক্ষে টাইগারদের হতশ্রী ব্যাটিং যেন দলের আসল চিত্রটাই সামনে আনলো। তাইতো ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা স্বীকার করা ছাড়া আর কিছুই করার ছিল না নাজমুল হোসেন শান্তর। ৬ রানের হার নিয়ে অধিনায়ক বলেন, ‘খুবই হতাশাজনক। মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি।’ শেষ ২৪ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ছিল ৫ উইকেট। সাকিব আল হাসান, জাকের আলির ব্যাটাররা তখনও উইকেটে ছিলেন। সেখান থেকে ১৩ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ১২ রান, হাতে মাত্র এক উইকেট। আলি খানের করা ওভারের প্রথম ২ বলে ৫ রান নিলেও তৃতীয় বলে উইকেটের পেছনে ধরা পড়েন রিশাদ হোসেন। ব্যাটিং ব্যর্থতা নিয়ে শান্ত বলেছেন, ‘এটা আসলে দক্ষতার ব্যাপার নয়। আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি প্রথম দুই ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারব।’ ‘সত্যি কথা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলিনি। তবে আমাদের হাতে আরও একটা ম্যাচ আছে। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব।’-আরও যোগ করেন শান্ত।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।