BD Highlights
ক্রিকেট

এমন হারের পর যা বললেন মাশরাফি

এমন হারের পর যা বললেন মাশরাফি

বিপিএলে সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যেকার ম্যাচে রানের দেখা মিলেছে। দুই ইনিংসে এসেছে তিন ফিফটি। ১৭৭ রান করা সিলেটকে সাত উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। সেটাও ৮ বল হাতে রেখে। তবে তাদের এমন নৈপুণ্যের পেছনে বাজে ফিল্ডিংয়ের অবদানও আছে। নাজিবউল্লাহর ২টি আর দীপুর একটি ক্যাচ ছেড়েছেন সিলেটের ফিল্ডাররা। ম্যাচশেষে তাদেরকেই কাঠগড়ায় তুললেন সিলেট অধিনায়ক। সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আপনারা দেখেছেন, অল্প সময়ের মাঝে তিনটা ক্যাচ, টি-টোয়েন্টিতে কামব্যাক করা খুবই কঠিন। কারণ উইকেটে তো ডিউ করে আস্তে আস্তে ভালো হচ্ছিলো। তখন আসলে ব্রেক দরকার ছিল। আমাদের সুযোগ ছিল কিন্তু আমরা হাতে নিতে পারিনি। আর টি-টোয়েন্টিতে এমন একটা জিনিস যে ভালো বলও ব্যাটাররা মারে বা শটস খেলে। সেখানে ক্যাচ ছাড়লে তো আর সুযোগ থাকে না। একটা হলে তাও পূরণ করা যায় তিনটা হলে তো আর পূরণ করা যায় না।’ মাশরাফি বলেন, ‘এই সিজন তো কেবল শুরু হলো। এমনও হতে পারে এই দল ভালো খেলছে না। এটা খুবই স্বাভাবিক, এটা তো ক্রিকেটে হতেই পারে। আগেরবার ফাইনালে খেলেছি বলে এইবারও যে টপে যেতে পারব এরকম তো কথা নেই। আমাদের কাজ হচ্ছে শেষ পর্যন্ত লড়াই করা। কেবল একটা ম্যাচ হয়েছে দেখা যাক সামনে কি হয়। তবে টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জিং। অন্যান্য দলের সঙ্গে তুলনা করলে অবশ্যই চ্যালেঞ্জিং হবে।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন