এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
এশিয়া কাপ ২০২৫-এ নিজেদের যাত্রা শুরু করতে প্রস্তুত বাংলাদেশ দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। প্রচণ্ড গরম ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পুরোদমে চলছে টাইগারদের প্রস্তুতি। এরই মধ্যে দল পরিচালনা কমিটি প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে। ব্যাটিং অর্ডার অনেকটাই নিশ্চিত। ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। তিন নম্বরে থাকবেন লিটন কুমার দাস, যিনি দলনেতার দায়িত্বও পালন করছেন। চার নম্বর পজিশনের জন্য লড়াই চলছে সাইফ হাসান ও তৌহিদ হৃদয়ের মধ্যে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সাইফ হাসান এগিয়ে। মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারী এবং জাকের আলী অনিকের মধ্যে অন্তত দুজনকে খেলানো হতে পারে। স্পিন বিভাগে নাসুম আহমেদ এগিয়ে আছেন শেখ মাহাদি হাসানের চেয়ে। সম্ভাব্য একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দেখা যেতে পারে তাকে। কন্ডিশন বিবেচনায় তিন পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।