ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ
সর্বশেষ বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে দুই ফরম্যাটেই নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। শুক্রবার প্রকাশিত এই আপডেটে দেখা গেছে, নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। হালনাগাদ অনুযায়ী, পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া (১৩১) ও দক্ষিণ আফ্রিকা (১১৯) যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারত (১০৪) তৃতীয় স্থানে উঠে এসেছে, আর ইংল্যান্ড (১০২) নেমে গেছে চতুর্থ স্থানে। নিউজিল্যান্ড (১০১) খুব কাছাকাছি অবস্থানে থেকে পঞ্চম স্থানে রয়েছে। ইংল্যান্ডের অবস্থান পতনের অন্যতম কারণ হলো ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সময়ের কিছু গুরুত্বপূর্ণ সিরিজ ফলাফল র্যাঙ্কিং থেকে বাদ পড়া। এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে জয় এবং পাকিস্তানে ৩-০ ব্যবধানে সিরিজ জয়। এদিকে শ্রীলঙ্কাকে (৮৬) টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পাকিস্তান (৮৯)। ২০২৪ সালে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হারের প্রভাব কমে যাওয়া এবং ইংল্যান্ডের কাছে ৩-০ হোম সিরিজ হার বাদ পড়ায় তাদের অবস্থান উন্নত হয়েছে। আয়ারল্যান্ড নির্ধারিত সময়ে পর্যাপ্ত টেস্ট ম্যাচ না খেলায় তালিকা থেকে বাদ পড়েছে। আয়ারল্যান্ড ও আফগানিস্তান—দুই দলকেই আগামী এক বছরে অন্তত দুটি করে টেস্ট খেলতে হবে র্যাঙ্কিংয়ে ফিরতে। নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয় দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়া ১৬৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তাদের লিড কিছুটা কমেছে। ইংল্যান্ড (১২৮) দ্বিতীয় স্থানে থেকে ভারতের (১২৪) সঙ্গে ব্যবধান বাড়িয়ে চার পয়েন্ট করেছে। দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) এবং শ্রীলঙ্কা (৮৯) যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। শ্রীলঙ্কা ছয় পয়েন্ট অর্জন করে নিউজিল্যান্ডের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে। বাংলাদেশ এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে, তারা পাকিস্তানকে পেছনে ফেলেছে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৩, পাকিস্তানের ৭২। ৭১ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নয় এবং ৫০ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আয়ারল্যান্ড। অন্যদিকে থাইল্যান্ড ও নেদারল্যান্ডস নির্ধারিত ম্যাচ সংখ্যা পূরণ করতে না পারায় আপাতত তালিকার বাইরে রয়েছে। আইসিসি আগামী ৫ মে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিং এবং ৭ মে পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।