দর্শকবিহীন স্টেডিয়ামে করাচিতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের শেষ টেস্ট দেখার সুযোগ পাবে না দর্শকরা। করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও বাকী থাকায় মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা। আগামী বছর ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ওই টুর্নামেন্টকে সামনে রেখে সম্প্রতি লাহোরের গাদ্দাফি ও করাচির জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। এখনও গ্যালারির বেশিরভাগ অংশের কাজ বাকী। এ অবস্থায় গ্যালারিতে দর্শক প্রবেশ ঝুঁকিপূর্ণ। তাই করাচিতে বাংলাদেশ-পাকিস্তানের শেষ টেস্টে দর্শকবিহীন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সংস্কারের কাজ পুরোপুরি শেষ করতে আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড। বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও অনেক বাকী আছে। এ অবস্থায় ভক্তদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট দেখতে মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।