কলম্বোয় দ্বিতীয় টেস্টে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। গল টেস্টেও টস জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা। বাংলাদেশ এই টেস্টে খেলছে দুটো পরিবর্তন নিয়ে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরছেন একাদশে। আগের টেস্টে তিনি দলে জায়গা পাননি জ্বরের কারণে। তিনি ফেরায় দল থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। এদিকে এই টেস্টেও চোটের কারণে দল থেকে বাদ পড়ার ঘটনা ঘটেছে। এবার এই খেলোয়াড়টি হলেন প্রথম টেস্টের অন্যতম সেরা বোলার হাসান মাহমুদ। তার জায়গায় ফিরেছেন এবাদত হোসেন। দুই বছর পর বাংলাদেশের টেস্ট একাদশে ফিরে এসেছেন তিনি। বাংলাদেশ একাদশ- সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।