কানপুর টেস্ট: চতুর্থ দিন শেষে ২৬ রানে পিছিয়ে টাইগাররা
কানপুর টেস্ট: চতুর্থ দিন শেষে ২৬ রানে পিছিয়ে টাইগাররা
BD HIGHLIGHTS
বৃষ্টির কারণে প্রথম দিনে দেড় সেশনের বেশি খেলা যায়নি। এরপর একই কারণে দ্বিতীয় ও তৃতীয় দিন কানপুর টেস্টে কোনো বলই মাঠে গড়ায়নি। চতুর্থ দিনে খেলা শুরু হলে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ অলআউট হয়। পরে ব্যাটিং করতে নেমে টি-টোয়েন্টি স্টাইলে খেলে ভারত। ফল বের করে আনতে মরিয়া ভারত। নিজেদের প্রথম ইনিংসে দ্রুত রান তুলেছে ইনিংস ঘোষণা করেছে তারা। ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলেছে ভারত। বাংলাদেশ এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১ ওভার ব্যাট করে ২ উইকেটে ২৬ রান তোলার পর চতুর্থ দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। নিজেদের দুই ইনিংস মিলিয়ে ভারতের প্রথম ইনিংস থেকে এখনো ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ। ক্রিজে অপরাজিত সাদমান ইসলাম (৭) ও মুমিনুল (০)। টেস্টের পঞ্চম দিনে তিন সেশনের ওপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। ভারতের এখনো নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাকি। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস: ২৩৩। ভারত প্রথম ইনিংস: ২৮৫/৯ ডিক্লেয়ার। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১১ ওভারে ২৬/২ (জাকির ১০, সাদমান ৭*, হাসান ৪, মুমিনুল ০*; অশ্বিন ২/১৪, আকাশ ০/৪, বুমরা ০/৩)।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।