বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় পুরুষ ক্রিকেট দলের জন্য পাঁচ কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল। ২ জানুয়ারি দেওয়া বিজ্ঞাপনে বিসিবি স্পিন বোলিং কোচ, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পারফরম্যান্স অ্যানালিস্ট, পেস বোলিং কোচ ও ব্যাটিং কোচ হতে আগ্রহীদের আবেদন করতে জানানো হয়। উন্মুক্ত আবেদন প্রক্রিয়ায় ব্যাপক সাড়া পেয়েছে বলে দাবি করলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। জাতীয় দলের কোচ নিয়োগের প্রক্রিয়ায় যুক্ত আছেন বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুর। বুধবার (৩১ জানুয়ারি) মিরপুরে মুরের সঙ্গে আলোচনায় বসেছিলেন জালাল ইউনুস। বৈঠক শেষে বেরিয়ে তিনি গণমাধ্যমে বলেছেন, ‘ইন্টারভিউ (কোচদের) নেওয়া হয়নি। অনেকে আবেদন করেছেন। এখানে আমি আজ বসেছিলাম ডেভিড মুরের সঙ্গে। আমরা একটা কমিটি করেছি।’ ‘চেষ্টা করব (শ্রীলঙ্কা সিরিজের আগে)। আশা করছি ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়াটা শেষ করতে চাইব। নতুন কেউ যদি অ্যাপয়েন্টেড হয়, তারা যেন দ্রুত কাজে নামতে পারে সে ব্যবস্থা করব।’ –যোগ করেন জালাল ইউনুস। গত মেয়াদে নিক পোথাস সহকারী কোচ ও ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। তবে সামনে তাকে দেখা যাবে ফিল্ডিং কোচ হিসেবে। এজন্য বিসিবির নতুন করে ব্যাটিং কোচ খুঁজতে হচ্ছে। এদিকে স্থানীয় কোচদের প্রাধান্য দেওয়ার কথাও বলেছেন জালাল ইউনুস, ‘সবসময় (স্থানীয় কোচরা এগিয়ে থাকবেন), নিশ্চিতভাবেই। আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি স্থানীয় কোচদের। এর মধ্যে দুই-তিনজন অ্যাপ্লাই করেছেন। দেখা যাক কী হয়।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।