ভারত নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই হেরেছে বাংলাদেশ। তবে দল হারলেও প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫১ রান করেছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যার প্রভাব পড়েছে তার র্যাংকিংয়ে। নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন জ্যোতি, যা তার ক্যারিয়ার সেরা র্যাংকিং। মঙ্গলবার মেয়েদের র্যাংকিং হালনাগাদ তথ্য প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪৪ রানে হেরে সিরিজ শুরু করে টাইগ্রেসরা। বল হাতে সেই ম্যাচে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন রাবেয়া। এমন দুর্দান্ত পারফরম্যান্সে ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে পৌঁছেছেন তিনি। আট ধাপ এগিয়ে টি-টোয়েন্টির সেরা বোলারদের মধ্যে আটে আছেন এই লেগ স্পিনার। এ ছাড়া পেসার মারুফা আক্তারও সেদিন দারুণ বোলিং করেন। ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। দুটো উইকেটই আসে ইনিংসের শেষ ওভারে। যার ফলে ১১ ধাপ এগিয়ে ৩২-এ উঠেছেন ডানহাতি এই পেসার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।