বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। বাঁ-হাতি ওপেনার দেশকে নেতৃত্বও দিয়েছেন। ক্যারিয়ারে বহু জয় উপহার দিয়েছেন দেশকে। এখন বিসিবির সভাপতি হিসেবে দেশের জয় উপভোগ করছেন। বিসিবির নির্বাচিত সভাপতি হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর আগে তিনি অ্যাডহক কমিটির প্রধান থাকাকালীন টাইগাররা নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জিতেছে। সেই অর্থে বিসিবির সফল সভাপতি বলাই যায় তাকে। তার সময় বাংলাদেশ নারী দল টি-২০ বিশ্বকাপে জিতেছে। দলের সাফল্যে প্রশংসায় ভাসছেন বিসিবি সভাপতি। প্রশংসিত হওয়ার মতো কাজও করেছেন তামিম। নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছেন। বেতন বাড়িয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটারদের। এত এত প্রশংসা, অথচ ঠিক মেনে নিতে পারছেন না বিসিবির নতুন সভাপতি। মাঝে মাঝে বিব্রতও হচ্ছেন। টাইগাররা টানা তিনটি সিরিজ জিতেছে। বিশেষ করে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব নিজের দেখছেন না বিসিবি সভাপতি, ‘এ সিরিজের সব জয়ে আমার কোনো অবদান নেই। সব কৃতিত্ব খেলোয়াড় এবং দল ব্যবস্থাপনার সদস্যদের পাওয়া উচিত। আমি যা করিনি তার জন্য আমার কৃতিত্ব নেওয়া উচিত নয় এবং এটি বলা অন্তত বেশ বিব্রতকর।’ কৃতিত্ব নিচ্ছেন না। কিন্তু ম্যাচ শেষে প্রতিটি ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে কথা বলে আত্মবিশ্বাস জোগান। বিসিবি সভাপতির সঙ্গে আগের সভাপতিদের পার্থক্য, মঞ্চে উঠে তামিম নিজে পুরস্কার দেন না। সাাবেক ক্রিকেটার, বরেণ্য ব্যক্তিত্বদের দিয়ে পুরস্কার দেওয়ান। সিরিজ জয়ে প্রশংসার প্রতি উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘খেলোয়াড়রা খেলেন, আমি খেলি না।’ গত ৭ জুন বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন তামিম ইকবাল। চার বছর মেয়াদে থাকাকালীন দেশের ক্রিকেটের উন্নতি করতে পারলেই তার প্রশংসা করা উচিত বলেন তিনি, ‘আমার মেয়াদে আমি যদি পাইপলাইন শক্তিশালী করতে পারি, সুযোগসুবিধা বাড়াতে পারি এবং বোর্ডকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে পারি, তবেই আপনারা আমার প্রশংসা বা সমালোচনা করতে পারেন।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।