বল মাঠে গড়ানোর আগেই বদলে গেলো বিপিএলের সময় সূচি। বিপিএলের এই আসরের উদ্বোধনী দিনের খেলা দুটি যথাসময়েই শুরু হবে। তবে মঙ্গলবার বছরের শেষ দিনের ম্যাচ দুটি শুরু হবে দেড় ঘণ্টা আগে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওই দিন খুলনা টাইগার্স-চিটাগং কিংসের ম্যাচ দুপুর দেড়টার পরিবর্তে দুপুর ১২টায় শুরু হবে। রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্স ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায় (আগের সূচিতে ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় হওয়ার কথা ছিলো)। রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মঙ্গলবার বছরের শেষ দিনে রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে বলে সেদিনের ম্যাচ দুটির টিকিট মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে না। টিকিট কিনতে হবে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।