গ্লোবাল সুপার লিগে রোমাঞ্চকর জয় দিয়ে অভিযান শুরু করল রংপুর রাইডার্স। শেষ ওভারে জয় পেতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দরকার ছিল ৯ রান, আর রংপুরের প্রয়োজন ছিল একটি উইকেট। ঠিক সেই মুহূর্তে বল হাতে আসেন আফগান অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমরজাই। প্রথম বলেই বোল্ড করে দেন ডেভিড ওয়াইজকে, ৮ রানের জয় নিশ্চিত হয় রংপুরের। এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে রংপুর। ইনিংসের শুরুতে সৌম্য সরকার তুলে নেন ঝলমলে সূচনা, সাইফ হাসানকে সঙ্গে নিয়ে পাওয়ারপ্লে শেষে সংগ্রহ দাঁড়ায় ৪০। সৌম্য শেষ পর্যন্ত করেন ৩৬ বলে ৩৫ রান। ইমরান তাহির টানা দুই বলে ফেরান ওমরজাই ও ইয়াসির আলি রাব্বিকে। এরপর দলের হাল ধরেন কাইল মায়ার্স ও ইফতিখার আহমেদ। এই দুই বিদেশির ব্যাটে আসে ৭৬ রানের জুটি। তাদের ইনিংসে মিসফিল্ড ও ক্যাচ মিসের বড় ভূমিকা ছিল। গায়ানার শুরু ছিল ধীরগতির। আজমাতউল্লাহ ফিরিয়ে দেন গুরবাজকে। এরপর মঈন আলি ও জনসন চার্লস কিছুটা ছন্দ ফেরালেও হারমিত ও শামসি দ্রুত ফিরিয়ে দেন তাদের। শেষ ৬ ওভারে প্রয়োজন দাঁড়ায় মাত্র ৩৮ রান। এখানেই জ্বলে ওঠেন খালেদ আহমেদ। ফিরিয়ে দেন হেটমায়ার ও রাদারফোর্ডকে। শেষ পর্যন্ত ৪ উইকেট নেন তিনি, সঙ্গে ওমরজাই ও শামসির ২টি করে শিকার। অধিনায়ক নুরুল হাসান সোহান উইকেটের পেছনে ৩টি ক্যাচ ও ১টি স্টাম্পিং করে দলের জয়ে রাখেন বড় অবদান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।