হারের বৃত্তে আটকে আছে সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠেও ফরচুন বরিশালের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সিলেট। আজ মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৫ রান তোলে সিলেট। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫৭ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল। অল্প রান তাড়ায় নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ফরচুন বরিশাল। রাকিম কর্নওয়েলের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম ইকবাল। পরের ওভারে ৩ বলে ৪ রান করে নাজমুল হোসেন শান্তও একইভাবে আউট হন তানজিম হাসান সাকিবের বলে। এ ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকাতেও দেখা যায় শান্তকে। দুজনকে হারানোর পর অবশ্য আর বিপদে পড়তে হয়নি বরিশালকে। কাইল মেয়ার্সের সঙ্গে জুটি গড়ে হৃদয় দলের জয়কে নিয়ে আসে খুব কাছাকাছি। চার রান দূরে থাকতে ২৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হন হৃদয়। তার সঙ্গে ১১৬ রানের জুটি ছিল মেয়ার্সের। ৫ চার ও ৪ ছক্কায় ৩১ বলে ৫৯ রান করেন মেয়ার্স। সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব ২ উইকেট ও রাকিম কর্নওয়াল একটি উইকেট পান। এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। শূন্য রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার রনি তালুকদার। তার বিদায়ের ধাক্কা সামাল দেন রাকিম কর্নওয়াল-জাকির হাসান জুটি। পরে শাহীন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরেন কর্নওয়াল। এরপর দলীয় ৭৬ থেকে ৮৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় দলটি। ৮৯ রানে ৮ উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায়, ঠিক তখনই ব্যাট হাতে দায়িত্ব নেন অধিনায়ক আরিফুল হক। ২৯ বলে ৩৬ রান করে ফাহিম আশরাফের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ইনিংসের ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। বরিশালের হয়ে রিশাদ ও জাহানদাদ নেন ৩টি করে উইকেট। এ ছাড়া ফাহিম আশরাফ ২টি, শাহিন আফ্রিদি ও কাইল মেয়ার্স নেন একটি করে উইকেট।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।