রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের চেয়ে ৯৪ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংস ১১৭ রানের লিড নিয়ে শেষ করেছিল টাইগাররা। ৬ উইকেটে ৪৪৮ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫৬৫ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ২৩ রান। পঞ্চম দিনের খেলায় বড় ব্যবধানে এগিয়ে থেকেই মাঠে নামবে টাইগাররা। চতুর্থ দিনের প্রথম দুটি সেশনে বাংলাদেশ একচ্ছত্র আধিপত্য দেখালেও শেষ সেশনে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। প্রথম সেশনে লিটন দাসের উইকেট হারালেও দ্বিতীয় সেশনে কোনো উইকেটই হারায়নি বাংলাদেশ। তবে টাইগারদের শেষ চারটি উইকেট তৃতীয় সেশনের সোয়া এক ঘণ্টার মধ্যেই তুলে নেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৬৬৫ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। বড় লিড পেলেও এদিন আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন ব্যাটারদের সামনে থেকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ১৯১ রানে আউট হয়ে গেছেন মোহাম্মদ আলীর এক্সট্রা বাউন্সে। কিছুটা আক্ষেপ রয়েছে মেহেদী হাসান মিরাজেরও। দারুণ ব্যাটিং করলেও ৭৭ রানে আউট হয়েছেন এই অলরাউন্ডার। ৩৪১ বলে ২২টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস। এর আগে মিরাজের সঙ্গে গড়েছেন ১৯৬ রানের জুটি। মিরাজের সঙ্গে মুশফিকের জুটিটি সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ২০১০ সালে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান হেমিল্টনে সপ্তম উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে গড়েছিলেন ১৪৫ রানের জুটি। এদিন তাদের ছাড়িয়ে যান মুশফিক-মিরাজ। মুশফিকের বিদায়ের পর বাংলাদেশের লিড বড় করার দায়িত্বটা এসে পড়ে মিরাজের কাঁধে। তবে খুব বেশি দূর আগাতে পারেননি। ব্যক্তিগত ৭৭ রানে শাহিন শাহ আফ্রিদির বলে স্লিপে সালমান আগার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ১৭৯ বলে ৬টি চারের সাহায্যে এই রান করেন এই অলরাউন্ডার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।