চতুর্থ ম্যাচেও জিতল টাইগাররা, হোয়াইটওয়াশের পথে জিম্বাবুয়ে
চতুর্থ ম্যাচেও জিতল টাইগাররা, হোয়াইটওয়াশের পথে জিম্বাবুয়ে
BD HIGHLIGHTS
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচেও জিম্বাবুয়েকে ৫ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। শুরুতে ব্যাট করে সফরকারী জিম্বাবুয়েকে ১৪৪ রানের টার্গেট দিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১৩৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার ভালো শুরু করলেও শেষ পর্যন্ত হাল ধরতে পারেননি বাকি টাইগার ব্যাটাররা। সৌম্য-তানজিদের ১০১ রানের জুটির পর আর কোনো টাইগার ব্যাটার থিতু হতে পারেননি। তাওহিদ হৃদয় থেকে নাজমুল শান্ত কিংবা সাকিব আল হাসান কেউই ক্রিজে থিতু হতে পারেননি। অধিনায়ক শান্ত ৭ বলে দুই রান করে ফেরেন সাজঘরে। তিন বল খেলে সাকিব করেছেন মাত্র ১ রান। জাকের আলি, রিশাদ হোসেনও হেঁটেছেন একই পথে। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ (৩৭ বলে ৫২)। তারপর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন চোট কাটিয়ে দলে ফেরা সৌম্য (৩৪ বলে ৪১)। এরপর আর কোনো ব্যাটারই ২০ রানের ঘর পেরোতে পারেননি। সবমিলিয়ে বাংলাদেশ ১৯ ওভারের শেষ দিকে ১৪৩ রানে অলআউট হয়। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন লুক জং।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।